BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটে হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি প্রবেশ করে।

সর্বশেষ শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডিতে মায়ের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। আবার রাতেই বাসায় ফিরে যান তিনি।

এর আগে, শুক্রবার লন্ডন থেকে এসে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন জুবাইদা রহমান। দুপুর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডির দিকে রওনা হয় তার গাড়িবহর।

বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেন ডা. জুবাইদা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ