BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়িতে ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ বর্ডার গার্ড খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আর বি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে রাখে। রাতের ওই সময়ে ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়।

এসময় তাদের কাছে থাকা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু