BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন চিঠি দিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হার্জোগের ক্ষমা করা উচিত- এমন কথা বলার কয়েকদিন পরেই এ পদক্ষেপ নিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

২০১৯ সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার মধ্যে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

হার্জগের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে, নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে- যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর, প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন।

এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হার্জোগ একটি চিঠিও পেয়েছিলেন, যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, অক্টোবরে ট্রাম্পের ইসরাইল সফরের সময়, তিনি ইসরাইলি পার্লামেন্টে দেয়া ভাষণে হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের