BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যারিকের ছোঁয়ায় বদলে যাওয়া ইউনাইটেডের টানা চতুর্থ জয়

ক্যারিকের ছোঁয়ায় বদলে যাওয়া ইউনাইটেডের টানা চতুর্থ জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচের প্রথম আধা ঘণ্টায়ই ক্রিস্তিয়ান রোমেরোকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হলো টটেনহ্যাম হটস্পার। ৯ মিনিট পর গোলও হজম করল তারা। দ্বিতীয়ার্ধে আরেক গোল করে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ব্রায়ান এমবুমো দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

চলতি মৌসুমে লিগে এর আগে একবারই সর্বোচ্চ টানা তিনটি ম্যাচ জিতেছিল ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর, প্রথম চার ম্যাচেই জিতল তারা।

ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে দারুণ সুযোগ পেয়ে যায় ইউনাইটেড। তবে, ডি-বক্সে ফাঁকায় থেকে কোনাকুনি শট উড়িয়ে মেরে হতাশ করেন এমবুমো। একাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর জোরাল শট ঝাঁপিয়ে আটকে দেন টটেনহ্যাম গোলরক্ষক।

২৯তম মিনিটে নিজেদের দায়ে বড় এক ধাক্কা খায় টটেনহ্যাম। ডি-বক্সের একটু দূরে কাসেমিরোকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠায় ইউনাইটেড। তবে দুবারই অফসাইডের পতাকা উঠলে ব্যবধান বাড়েনি।

অবশেষে ৮১তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান দিয়েগো দালোত, মাথা ছোঁয়ানোর চেষ্টায় ব্যর্থ হন বেনিয়ামিন শেশকো। তবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রথম ছোঁয়ার শটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।

ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি টটেনহ্যাম। এই নিয়ে লিগে টানা সাত ম্যাচ জয়শূন্য রইল দলটি।

২৫ ম্যাচে দশম হারের পর ২৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে টটেনহ্যাম। আরও নিচে নামার শঙ্কায়ও পড়ে গেছে দলটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী