BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে প্রথম কী করেছিলেন অভিনেত্রী?

ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে প্রথম কী করেছিলেন অভিনেত্রী?

বিটিসি বিনোদন ডেস্ক: বছর দুয়েক আগে, অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরু হওয়ার আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন তিনি।

চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন অভিনেত্রী।

বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ হিনা।

জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন স্বাভাবিক ছন্দে। এরই মধ্যে নিজের দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন—এই প্রশ্নের মুখোমুখি তাকে বারবারই হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন হিনা খান।

তিনি বলেন, ‘বিষয়টাকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছিল।’

সেই সময়ের কথা স্মরণ করে হিনা জানান, তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন। আবেগে ভেঙে পড়েননি।

বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন।

‘আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম’, বলেন তিনি। এর পরই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা—যার অনেকটাই ভক্তদের অজানা নয়।

উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা খান।

কোনো আড়ম্বর নয়, একেবারে সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে।

২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটেই প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। কলকাতার এক ব্যবসায়ী পরিবারের সন্তান রকির সঙ্গে প্রথম কাজেই গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে পরিণতির পথে পৌঁছেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী