BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

কোম্পানীগঞ্জে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (প্রায় ৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মামুন জানান, পুকুরটিতে সেচের কাজ চলাকালে সকালে হঠাৎ কচুরিপানার ভেতরে উপুড় হয়ে থাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। এলাকাতেও এখন পর্যন্ত কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ