BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ ব্যুরো: আসন্ন সংসদ নির্বাচনে কোথাও কেন্দ্র দখল করার চেষ্টা হলে কেউ ছাড় পাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনায় যারা দায়ী, সবাইকে আইনের আওতায় আনা হবে।

ঝিনাইগাতীর মতো ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়। এর বাইরে বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনকালীন নিরাপত্তা, আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ