BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখের সহজ জয়

কেইনের জোড়া গোলে বায়ার্ন মিউনিখের সহজ জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখও পেল অনায়াস জয়। বুন্ডেসলিগায় টেবিলের নিচের দিকের দল ভার্ডার ব্রেমেনের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে বায়ার্ন।

কেইনের নৈপুণ্যে ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। তাদের ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন।

তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লিগে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

গত সপ্তাহে হফেনহাইমের জালেও দুটি গোল করেছিলেন কেইন। এবারের বুন্ডেসলিগায় ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। তারই সতীর্থ লুইস দিয়াস ১৩ গোল নিয়ে আছে দুইয়ে।

৭০তম মিনিটে আলফুঁস ডেভিসের পাস ডি-বক্সে পেয়ে শটে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।

২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমু্ন্ড। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ