BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষি ও জনগণের মান বাড়াতে শিল্প কারখানাসহ ব্যাপক কাজ করা হবে, বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে : এমপি বাবুল

কৃষি ও জনগণের মান বাড়াতে শিল্প কারখানাসহ ব্যাপক কাজ করা হবে, বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে : এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘বেঁচে থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে। আর আমাদেরকে বাজারে দেখতে হবে পুষ্টিকর না ভেজাল। আজকে আমরা ভেজাল খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত্র হচ্ছি, অকালে মৃত্যূরদিকে ঢেলে পড়ছি। অন্যদিকে জমিতে বেশিমাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে জমির উর্বতা কমে যাচ্ছে, ফলন কম হচ্ছে। সেই থেকে উত্তরণের জন্য কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে রোকন উদ্দিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্যে উন্নয়নে কিভাবে কাজ করা যায় তার জন্য ১৮০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। আগামী বৈশাখ মাসে পাইলট প্রকল্প হিসেবে কৃষি কার্ডের উদ্বোধন করা হবে।’ আমার নির্বাচনী দুই উপজেলায় কৃষি ও জনগণের মান বাড়াতে শিল্প কারখানাসহ ব্যাপক কাজ করা হবে।’

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো. সাইখুল আরিফিন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটারিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়।

কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আব্দুল সালাম নিরবের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও কৃষক সুজন মিয়া।

দিনব্যাপী অনুষ্ঠানে ৮টি ইউনিয়নের পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী