BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতার মাঝেই এবার হামলার শিকার হলো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার (২৫ মার্চ) বিমানবন্দরের ভেতরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন দিয়ে আঘাত করা হলে মুহূর্তেই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’-কে জানান, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তবে ড্রোনের আঘাতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়, যা দূর থেকেও দৃশ্যমান ছিল।

হামলার পরপরই বিমানবন্দর এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আল-রাজি আরও জানান, কর্তৃপক্ষ দ্রুততম সময়ে জরুরি প্রটোকল কার্যকর করেছে।

ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।

তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কোথা থেকে ড্রোনটি এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন বর্ণাঢ্য র‍্যালিতে রাজশাহী কলেজে বর্ষবরণ হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না