কুমিল্লা ব্যুরো: কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে বিএনপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৫০ভোট।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #















