BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, আহত-৫

কুমিল্লায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, আহত-৫

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চান্দিনায় একটি বেপরোয়া প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা-কুরছাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী সেলিনাসহ আরও তিনজন। আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ফেনী যাচ্ছিলো পরিবারটি। শুক্রবার মহাসড়ক অনেকটাই ফাঁকা থাকায় প্রাইভেটকারটি বেশ বেপরোয়া গতিতে ছুটে আসছিল। পথে চান্দিনার কুরছাপ এলাকায় পৌঁছালে চাকা ব্লাস্ট হয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেটকারটির। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রাজিব সাহা জানান, পাঁচজন আহতের মধ্যে মোস্তফা ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ