BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত-২, আহত-১২

কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত-২, আহত-১২

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় গরু নিয়ে মাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যানের গতি হারিয়ে হাদিস মিয়া (৫৬) ও নূর আলম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ব্রাক্ষ্মনবাড়িয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যদের একটি দল পিকআপ ভ্যানে করে ব্রাক্ষ্মণবাড়িয়ায় এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এ সময় ওই পিকআপ ভ্যানে থাকা মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মোঃ আরাফ আলী (৫৮), নুর আলম (৪০), জালাল মিয়া (৪৫), মোহাম্মদ রিশাদ (১৮), সাইম মিয়া (১৩), মোঃ ফাহিম মিয়া (১৬), মোঃ হাকিম (৪৮) সহ মোট ১২জন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় হাদিস মিয়া ও নূর আলম নামে দুইজন মারা গেছেন।

আহতদের মধ্যে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৫ জন ও উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত