BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশ্মীরে বেসামরিক ব্যক্তির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিলো ভারতীয় সেনা

কাশ্মীরে বেসামরিক ব্যক্তির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিলো ভারতীয় সেনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় সন্ত্রাসের নতুন একটি ভয়াবহ ঘটনা ঘটিয়ে হতবাক করে দিলো দখলদার ভারতীয় সৈন্যরা। ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার এক বেসামরিক ব্যক্তির আবাসিক বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।

কাশ্মীরের স্থানীয় একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় সৈন্যদের উড়িয়ে দেওয়া বাড়িটি ছিল জেলার কোইল এলাকার ডা: উমর নবীর পৈতৃক ভিটা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

একজন কর্মকর্তা বলেছেন, রাত আড়াইটা নাগাদ পুলওয়ামার কোইল গ্রামে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বাড়িটি ধ্বংস করা হয়।

ডা: উমর নবী ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার আল-ফাহাল ইউনিভার্সিটির একজন সহকারী অধ্যাপক ছিলেন।

উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার এবং তাদের তদন্ত সংস্থাগুলো দাবি করেছে, মৃত ডা: উমর নবী দিল্লি বিস্ফোরণের ঘটনায় যুক্ত, তিনি ওই গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন।

সোমবার রাতে নয়াদিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক