BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: র‍্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান পরিচালনা করে স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ওয়াহেদ আলীর মেয়ে রুপালী বেগম (৪৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা এলাকার মন্টু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া এলাকার লুৎফর প্রামানিকের মেয়ে মোমেনা খাতুন (৪৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

র‍্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত