BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে পাঁচ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কালীগঞ্জে পাঁচ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫ জন অনলাইন জুয়াড়িকে ৮২ টি সিমকার্ডসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেফতাররা হলেন- কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. নাজমুল ইসলাম (২১), মো. রফিকুল ইসলাম আকাশ (২০), মো. মেহেদী হাসান (১৯), একই ইউনিয়নের লতাবর এলাকার মো. আশরাফুল ইসলাম আরিফুল (২৪) এবং নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের মো. আফছার আলী (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উত্তর বত্রিশ হাজারী গ্রামের বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে 399bet, ABC8, BGD55, NBAJEE, BETBDT-সহ প্রায় ২০টিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল।

​এ বিষয়ে লালমনিরহাটের জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চক্রটি বিভিন্ন ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করে আসছিল। এসব সিম ব্যবহার করে তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজের কাছে সিম বিক্রি ও অনলাইন জুয়ায় উদ্বুদ্ধ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh