BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

লালমনিরহাট প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।পরে ফায়ার সার্ভিসের তত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো: রাফি।এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধ ও উদ্ধারকাজ পরিচালনার কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মাঝে সচেতনতা তৈরি করে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অপরিহার্য। নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন হলে মানুষ দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান