BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার – কারা মহাপরিদর্শক

কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার – কারা মহাপরিদর্শক

প্রেস বিজ্ঞপ্তি: কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, আমাদের কে নিরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি কারাগার হবে একজন বিপথ গামীর জন্য সংশোধনাগার। আমি আশা করি, এ দায়িত্ব পালনে কারা রক্ষীরা সদা সচেষ্ট থাকবে এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথ ভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। প্রতিটি ক্ষেত্রে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে দায়িত্ব পালনে এগিয়ে যেতে হবে।

আজ (২২ জানুয়ারি) বৃহস্পতিবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ৬৩তম ব্যাচ কারা রক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন কারা রক্ষীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি ।

সাফল্যের সাথে কঠোর প্রশিক্ষণ সমাপ্ত করা কারা রক্ষীদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন ভাবে পথ চলার আহ্বান জানিয়ে মহাপরিদর্শক বলেন, কারা বিভাগ বাংলাদেশের একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জেল এর যাত্রা শুরু হয়। যার ধারাবাহিকতায় বর্তমান সময়ে এসে বাংলাদেশ জেলএকটি স্বচ্ছ এবং সেবা ধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার চেষ্টা করছে, যার মূল লক্ষ্য হলো বন্দীদের সংশোধন করে আলোর পথ দেখানো।

কারারক্ষীর জীবন শুধু একটি চাকুরি নয়, এটি একটি সুবিন্যাস্ত জীবন ব্যবস্থা-এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তোমরা এ পর্যন্ত যে প্রশিক্ষণ গ্রহণ করেছ, তা ছিল কারা রক্ষীজীবনে পদার্পণ করার জন্য মৌলিক প্রশিক্ষণ মাত্র। এই প্রশিক্ষণের বিভিন্ন কর্মকান্ডে তোমরা যে ভাবে নিষ্ঠা, একাগ্রতা ও দৃঢ়তার সাথে আত্ম নিয়োগ করেছো, তা সত্যিই প্রশংসনীয় ও উৎসাহ ব্যঞ্জক। বিশেষত আজকের এই চৌকষ কুচকাওয়াজ তোমাদের দৃঢ় প্রত্যয় ও যোগ্যতার পরিচয় বহন করে। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি এই উদ্যম আগামী দিন গুলোতেও বজায় রাখার এবং নিজ নিজ কর্মক্ষেত্রের পরিবেশেখাপ খাইয়ে নিয়ে চলার আহ্বান জানান।

তিনি বলেন, আজকের দিনটি তোমাদের প্রত্যেকের জীবনেএকটি অবিস্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আজ তোমাদের উপর অর্পিত হলো দেশের নানা ধরনের অপরাধীর দেখ ভালের এমন এক দায়িত্ব যা সাধারণ নাগরিকরা কখনও পর্যবেক্ষণের সুযোগ পায়না। এসময় কারা রক্ষীরা যাতে কোনো ভাবে বিপথগামীনা হয়ে সেবা গ্রহণকারীদের প্রত্যাশা পূরণ করতে পারে সে জন্য তাদেরকে সহযোগিতা করতে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সর্বমোট ৬৮৭জন কারারক্ষী অংশ নেন। এর মধ্যে সার্বিক বিষয়ে শ্রেষ্ঠ নবীন কারা রক্ষী মো.তানভীন আহমেদ, ড্রিল এ নবীন কারা রক্ষী মো. রাকিব মিয়া, পিটিতে নবীন কারারক্ষী মো.বাপ্পি হোসেন এবং ফায়ারিং এ নবীন কারা রক্ষী দ্বিপংকর দাস, অস্ত্র বিহীন যুদ্ধে মো. রনি হোসেন এবং একাডেমিক এ মো. রিয়ন ইসলাম রোকন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

অনুষ্ঠানে নবীন কারা রক্ষীদের অভিভাবক বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেকনাফে বিদেশি রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন