BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজের ফাঁকেই দুর্ঘটনা- রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

কাজের ফাঁকেই দুর্ঘটনা- রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকোর দুই কর্মী ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।

আহতরা হলেন, আব্দুল হক এবং মোঃ তালেব।

বুধবার বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা বলছেন, নেসকোর একটি দল সকালে বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপরে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় এক কর্মচারী বিদ্যুতের তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান। আর অপরজন খুঁটির ওপরে ঝুলে থাকেন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সঙ্কর কে বিশ্বাস বলেন, “চিকিৎসকরা আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, “ঘটনাটি জানার পরপরই হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

“চিকিৎসকের পরামর্শে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে টিম গঠন করা হয়েছে।’’

তিনি বলেন, “দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ বন্ধ না রেখে কাজ শুরু করায় এই দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার