BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাকে বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে

কাকে বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দিনের প্রেমিকা আভিবা বেগকে বিয়ে করছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার পুত্র রাইহান ভদ্র। সম্প্রতি ঘরোয়া আয়োজনের মাধ্যমে বাগদানও সেরে ফেলেছেন তারা।

একান্ত পারিবারিক এই আয়োজনের কিছু ছবি শেয়ার করে দম্পতি নিজেই এই খবরটি জানিয়েছেন, যেখানে কেবল ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রণথম্বোরে এক পারিবারিক অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়। প্রথম যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাতের সেই উদ্‌যাপনে রাইহান ও আভিভা পাশাপাশি দাঁড়িয়ে। পরনে তাদের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। রাইহানের পরনে ছিল গাঢ় রঙের শেরওয়ানি, আর আভিভা বেছে নিয়েছিলেন কারুকাজ করা শাড়ি।

অন্য একটি ছবিতে এই যুগলকে শৈশববেলার স্মৃতি মনে করিয়ে দিতে দেখা যায়, সেখানেও তারা প্রথাগত পোশাকে সজ্জিত। রাইহানের পরনে ছিল সাদা রঙের কুর্তা-পায়জামা এবং আভিভা পরেছিলেন সরষে-হলুদ রঙের স্যুট।

জানা যায়, ২৫ বছর বয়সী রাইহান গত সপ্তাহে দুই পরিবারের উপস্থিতিতে আভিভাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তাতে সম্মতি জানান। তারা গত প্রায় সাত বছর ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আভিভা বেগ দিল্লির একটি অভিজাত পরিবারের সন্তান। তার বাবা ইমরান বেগ একজন ব্যবসায়ী এবং মা নন্দিতা বেগ একজন ইন্টেরিয়র ডিজাইনার। নন্দিতা প্রিয়াঙ্কা গান্ধীর দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এবং তিনি কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জার কাজও করেছেন। সাধারণত, উপমহাদেশে বেগ পারিবারিক উপাধিটি মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আভিভা দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করার পর ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজমে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

তিনি নিজেও একজন ইন্টেরিয়র ডিজাইনার, আলোকচিত্রী এবং প্রযোজক। রাইহান ভদ্র দেরাদুনের দ্য দুন স্কুলে পড়াশোনা করেছেন। তার দাদা রাজীব গান্ধী এবং মামা রাহুল গান্ধীও একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন। পরবর্তীতে তিনি লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

পেশায় একজন ভিজ্যুয়াল আর্টিস্ট রাইহানের কাজের পরিধি বন্যপ্রাণী, সড়ক ও বাণিজ্যিক ফটোগ্রাফি পর্যন্ত বিস্তৃত। তার কাজ মুম্বাইভিত্তিক সমসাময়িক আর্ট গ্যালারি ‘আপ্রে আর্ট হাউসে’ প্রদর্শিত হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ