BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কসবায় ১৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কসবায় ১৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন প্রমুখ। এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার আয়েশা আক্তার জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ এবং ১১৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো উফশী ধান বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা সরকারের কৃষিবান্ধব নীতি, প্রণোদনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার