BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় বিনামুল্যে চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক নারী-পুরুষ

কসবায় বিনামুল্যে চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক নারী-পুরুষ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনামুল্যে চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক নারী-পুরুষ। শুক্রবার ( ২৩ জানুয়ারি) উপজেলার খাড়েরা ইউনিয়নের বড়ইয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খিদমাহ জেনারেল এন্ড স্পেশালাইজড হাসপাতাল ও এস্টার হারবাল এন্ড নিউট্রাসিউটিক্যাল এর পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত হয় এই বিনামুল্যে চিকিৎসা সেবা।

সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এই চিকিৎসা সেবায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় কর্মরত মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, দন্তরোগ বিশেষজ্ঞ সহ অভিজ্ঞ ১৪ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে এলাকার অসহায়, দরিদ্র, অবহেলিত নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম যৌথভাবে উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন।

এসময় উপস্থিত ছিলেন, এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ সামছুল হক ও সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মোঃ ফজলুল হক টিপু, খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান ভুইয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, খিদমাহ জেনারেল এন্ড স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মোঃ হাক্কানী প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য লোকজন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজক ফজলুল হক টিপু বলেন, এলাকার অসহায় ও সাধারন মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

আজকে যারা চিকিৎসা দিচ্ছেন সবাই অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক। অর্থাভাবে ঠিকমতো উন্নত চিকিৎসা নিতে পারেন না সাধারণ দরিদ্র মানুষগুলো। প্রতি বছরই এমন চিকিৎসা সেবার আয়োজন করা হবে বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত