BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় জলাশয় ভরাটের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

কসবায় জলাশয় ভরাটের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও জলাশয় সংরক্ষণের লক্ষ্যে কসবা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানান আজ সকাল ১১:০০ টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডীদার এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম সরেজমিনে গিয়ে জলাশয় ভরাটের কার্যক্রম বন্ধ করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি নূর মোহাম্মদকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, জলাশয় ভরাট পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক