BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায় : রাভিনা

কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায় : রাভিনা

বিটিসি বিনোদন ডেস্ক: একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তাদের সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও বিয়েটা আর হয়নি।

বর্তমানে দুজন আলাদাভাবে তাদের সংসারজীবন নিয়ে সুখেই আছেন।

বহু বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেন রাভিনা। তিনি বলেন, আমি তো সেসব (সম্পর্কের কথা) ভুলেই গেছি। হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?

বর্তমানে রাভিনা ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্যজীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি চলতি বছর বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, টুইঙ্কেল খান্নার সঙ্গে দুই যুগের সংসারজীবন চলছে অক্ষয়ের।

উল্লেখ্য, ‘মোহরা’ ছবির সময় অক্ষয় ও রাভিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা সে সময় বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ