BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

করাচির গুল প্লাজা অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা-১৪, নিখোঁজ-৫৮

করাচির গুল প্লাজা অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা-১৪, নিখোঁজ-৫৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বৃহত্তম শহর করাচির গুল প্লাজা শপিং মল ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে লাগা আগুন নেভাতে দমকলকর্মীদের ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

মৃতদের মধ্যে একজন দমকলকর্মীও আছেন। এ ছাড়া ৫৮ জন নিখোঁজ বলে তাদের পরিবার জানিয়েছে।

সোমবার পর্যন্ত মলের অবশিষ্টাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যদিও ভবনের বেশিরভাগ অংশ ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কর্মকর্তাদের মতে, অবশিষ্ট অংশও যে কোনো সময় ধসে পড়তে পারে।

গুল প্লাজার আয়তন ছিল প্রায় ৮ হাজার বর্গফুট, যেখানে প্রায় ১,২০০ দোকান ছিল। মলের ভিতরে প্লাস্টিক ফোম, কাপড় ও পারফিউমের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, জানিয়েছেন করাচির রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসান খান।

স্থানীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় পুরো ভবন আগুনে ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষ এবং ঘন ধোঁয়া তল্লাশি ও উদ্ধার কাজকে আরও জটিল করছে। ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে উদ্ধারকারীরা অবশিষ্ট অংশ ঠাণ্ডা হওয়ার পর ব্যাপকভাবে তল্লাশি চালানোর অপেক্ষা করছেন।

নিখোঁজদের মধ্যে অন্তত ২৬ জন ভবনের ভেতরে ছিলেন বলে তাদের মোবাইল লোকেশন থেকে জানা গেছে। এক দোকান মালিক জানিয়েছেন, “চোখের সামনে আমার দোকানগুলো পুড়ল। সেসময় অনেক মানুষ ভেতরে ছিল, এবং অনেকের সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।”

এক পথচারী জানিয়েছেন, আগুন লাগার সময় দোকান মালিকরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চেষ্টা করেছিলেন আগুন নেভাতে, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন, এবং সিন্ধু প্রদেশের সরকারকে নির্দেশ দিয়েছেন, অঞ্চলজুড়ে থাকা সব বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়ন করতে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১