BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুজনকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুজনকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

জানা গেছে, দগ্ধ দুজন হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)।

ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের চিকিৎসার অগ্রগতি ও সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আসেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

এর আগে বিকেলের দিকে কেরানীগঞ্জের আকরাম গ্যাস লাইটার কারখানার আগুন লাগার খবর পাওয়া যায়। এ ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো ১৫ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ