BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘কঠিন পরীক্ষায়’ জিতে রিয়ালকে আরও পেছনে ফেললো বার্সা

‘কঠিন পরীক্ষায়’ জিতে রিয়ালকে আরও পেছনে ফেললো বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে রায়ো ভায়োকানোকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান শক্ত রেখেছে বার্সেলোনা। রবিবার ন্যু ক্যাম্পে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ১-০ ব্যবধানে।

এই জয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদকে চার পয়েন্ট দূরে রেখেছে কাতালান জায়ান্টরা।

গত আগস্টে ভায়োকানোর মাঠে মৌসুমে প্রথম হোঁচট খেয়েছিলো বার্সা। ম্যাচটি ড্র হয়েছিলো ১-১ গোলে। এবার বার্সার মাঠে ফিরতি লেগেও চ্যালেঞ্জ জানায় দলটি।

তবে ২৪ মিনিটে কাজের কাজটি করে নেন বার্সার রোনাল্দ আরাউহো। জোয়াও কান্সেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান উরুগুয়ের ২৭ বছরের এই সেন্টার-ব্যাক।

প্রথমার্ধে গোলের জন্য নয়টি শট নেওয়া স্বাগতিকরা বিরতির পরও চাপ ধরে রাখে।

তবে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিয়ে তার একটিও লক্ষ্যে রাখতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। শেষ ১০ মিনিটে পাল্টা আক্রমণে ভালো কয়েকটি সুযোগ তৈরি করে ভাইয়েকানো।

তারাও পারেনি জালে বল পাঠাতে। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

২৯ ম্যাচে ২৪ জয়, এক ড্র ও চার হারে ৭৩ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে চার পয়েন্ট দূরে রেখে শীর্ষে বার্সা।

সমান ম্যাচে সাত জয় আর ১১টি করে ড্র ও হারে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে ভায়েকানো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান