BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রবিবার (২২ মার্চ) রাত ৮ দিকে উপজেলার সাইনবোর্ড চৌরাস্তার ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৬ এর একটি দল।

আটক মঞ্জারুল পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার চালিতাখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাসেম শিকদার।

র‍্যাব সূত্রে জানা যায়, মঞ্জারুল ফেনী জেলা থেকে একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিটিসি নিউজকে বলেন, ‘র‍্যাব এর পক্ষ থেকে ৬৪ কেজি গাঁজাসহ মঞ্জারুল নামের এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী