BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ জিয়া বাহিনীর ৯ সদস্য আটক

কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ জিয়া বাহিনীর ৯ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ জিয়া বাহিনীর ৯ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় মহেশখালীর কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়াপাড়া ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও নৌবাহিনী।

আটকরা হলেন: মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)। তারা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মহেশখালীর কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘের অবৈধভাবে দখল করেছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীদল বিভিন্নভাবে হমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্টগার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ততথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর ৯ সদস্যকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্টগার্ড।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয়