BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার-৫

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার-৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ভ্রমণে আসা এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান কক্সবাজার সদর থানা পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেলে কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন সিএনজিযোগে এসে টাঙ্গাইল থেকে ভ্রমণে আসা সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে তার মোবাইল ফোনটি ছিনতাই করে।

আটকরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার বাজারঘাটা এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালাপুতুর ছেলে মো. সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, রোববার বিকেলে কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিযোগে এসে টাঙ্গাইলের পর্যটক সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে তার মোবাইল ফোনটি ছিনতাই করে। ঘটনা জানতে পেরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আটকরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছিনতাই চক্রের ১০টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, ‘ছিনতাই ও অন্যান্য অপরাধ রোধে কক্সবাজার শহরে দিনে ৩টি ও রাতে ৪টি টহলদল কাজ করছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান