BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আলোচিত মাদক সম্রাজ্ঞী সইসোনা সহযোগীসহ গ্রেপ্তার-৩

কক্সবাজারে আলোচিত মাদক সম্রাজ্ঞী সইসোনা সহযোগীসহ গ্রেপ্তার-৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামসুন্নাহার ওরফে সইসোনা নামে আলোচিত মাদক সম্রাজ্ঞী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

অভিযান শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত হয়।

সেনাবাহিনীর রবিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং প্রায় ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পাওয়া যায়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়- পাঁচটি দেশীয় অস্ত্র; ৬২১টি ইয়াবা বড়ি; নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা; প্রায় ১০ ভরি স্বর্ণালংকার; তিনটি ফাঁকা চেক; ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন; দুটি বাটন ফোন; ১২টি ফাঁকা স্ট্যাম্প; সন্দেহজনক লেনদেন সংক্রান্ত নথি।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিটিসি নিউজকে জানান, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার