BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওজন কমানো থেকে হজমশক্তি—খালি পেটে এলাচ খেলে মিলবে আরো যেসব উপকার

ওজন কমানো থেকে হজমশক্তি—খালি পেটে এলাচ খেলে মিলবে আরো যেসব উপকার

বিটিসি জীবন যাপন ডেস্ক: আমাদের রান্নাঘরের গুরুত্বপূর্ণ মসলাগুলো মধ্যে একটি হচ্ছে এলাচ। সুগন্ধি স্বাদের জন্য পরিচিত এই মসলা শুধু আপনার খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও সমানভাবে উপকারী।

পুষ্টিবিদরা জানান, নিয়মিত খালি পেটে দুটি এলাচ খাওয়া খুবই উপকারী। শরীরের অনেক উপকার করে এটি।

এনসিবিআই রিপোর্ট অনুযায়ী, এলাচের মধ্যে রয়েছে ফাইবার, যা দীর্ঘ সময় পেট ভরে রাখে এবং খিদা কমায়। এ ছাড়া এলাচ বিপাক বৃদ্ধিতেও অবদান রাখে, যা ক্যালরি পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

পরিপাকতন্ত্র সুস্থ রাখে

এলাচ হজমকারী এনজাইমের নিঃসরণকে উৎসাহিত করে, যা খাবারের মসৃণ হজম করতে সাহায্য করে। খালি পেটে এলাচ খাওয়া কোষ্ঠকাঠিন্য, বদহজম ও গ্যাসের মতো হজমের সমস্যা দূর করতে সহায়ক প্রমাণিত হতে পারে।

এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেট ফোলা কমাতেও সহায়ক।

দুর্গন্ধ দূর করে

নিঃশ্বাসে দুর্গন্ধ একটি সাধারণ সমস্যা, যার সমাধান হতে পারে এলাচ। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ মুখের ভেতরের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। সকালে খালি পেটে একটি এলাচ চিবিয়ে খেলে আপনার নিঃশ্বাস সতেজতায় ভরে যাবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এলাচের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে ফ্রি-র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। নিয়মিত এলাচ খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং বিভিন্ন সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করতে পারে।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে

কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে এলাচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে এটি ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। আপনি যদি ডায়াবেটিক রোগী হন, তবে এলাচ খাওয়ার আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

ত্বকের জন্য উপকারী

এলাচের মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা ত্বককে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এটি ত্বককে শক্ত করে এবং বলিরেখা কমায়। এ ছাড়া এলাচের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের প্রদাহ কমাতেও সহায়ক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ