BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এ দেশ যদি আমাদের হয়, এটি কীভাবে পরিচালিত হবে সে মতামত দেওয়ার অধিকার আমাদের আছে – মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

এ দেশ যদি আমাদের হয়, এটি কীভাবে পরিচালিত হবে সে মতামত দেওয়ার অধিকার আমাদের আছে – মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

প্রেস বিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকইআজম বলেছেন, এ দেশ যদি আমাদের হয়, এটি কীভাবে পরিচালিত হবে সে মতামত দেওয়ার অধিকার সম্পূর্ণরূপে আমাদের আছে।

আজ (২০ জানুয়ারি) মঙ্গলবার বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পশ্চিম পাড়া গ্রামে জেলা তথ্য অফিস আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেনতিনি।

ফারুকইআজম বলেন, গণভোট দেশের জনগণের সর্বোচ্চ মতামত। এটি সর্বোচ্চ ফোরাম, এর উপরে আর কোনো কিছু নেই। গণভোটের প্রাপ্ত ফলাফল অনিবার্যভাবে আগামী দিনে সংবিধানে যোগ হবে। সুতরাং এবারের নির্বাচনে দেশ পরিচালনার চাবিকাঠি আপনার নিজের হাতে নিন। এসময় তিনি প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দশ বছরের মেয়াদ, বিচার ব্যবস্থার স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সরকারি কর্ম কমিশনের সংস্কার, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো গণভোটের মৌলিক বিষয়গুলোর যৌক্তিকতা তুলে ধরেন।

সরকার এবং ঐকমত্য পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে সকলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই সনদের প্রেক্ষিতে আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন, সে লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। পূর্বে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একটি ভোট দিয়েছেন, এবার দুটি ভোট দিবেন। একটি ভোটের কাগজ হবে সাদা যেখানেআপনি যে রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করেন নিঃসংকোচে উৎসবমুখর পরিবেশে গিয়ে তাকে ভোট দিবেন। সেই সাথে আরেকটি গোলাপি কাগজ থাকবে, যেখানে ‘হ্যাঁ’বা ‘না’ ভোট দিতে পারবেন।

বর্তমান সরকারকে নিরপেক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই সনদে বিভিন্ন প্রস্তাবে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সুতরাং এটা একটি জাতির ঐক্যবদ্ধ মতের ফলাফল। অন্তর্বর্তী সরকারে আমরা এসেছি অস্থায়ীভাবে নির্বাচন শেষে আমরা চলে যাব। আমরা কোন রাজনৈতিক দল নই। এ সময় সকলকে উৎসব মুখর পরিবেশে ভোটদানের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ এবং সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান প্রমুখ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার