BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণারা

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণারা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় মঞ্চে নিজেদের পরিচয় দেখানোর সময় শুরু হয়ে গেছে। আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমার। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন তারা।

বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে ৯ বার চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের সঙ্গে। সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনুশীলনের ফাঁকে ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে রিকশায় চড়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া যাত্রার খবর।

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর পুরো দল একসঙ্গে অনুশীলন করেছেন কোচ বাটলার। দলে আছেন সুইডেনপ্রবাসী আনিকা। তবে বিদেশে ক্যাম্প আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যা বড় মঞ্চে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল।

প্রাথমিক পরিকল্পনায় দলের ক্যাম্প থাইল্যান্ডে হওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ায় এবার সরাসরি অস্ট্রেলিয়ায় যাচ্ছে মনিকা চাকমা ও মারিয়া মান্দারা। সিডনিতে গিয়ে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

গ্রুপের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চ পার্থে জয় নিশ্চিত করা। এই ম্যাচ জিতলে সেরা দুই রানার্সআপের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল