BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এলাকার উন্নয়নে সকলে মিলে কাজ করতে চাই — মহিত তালুকদার

এলাকার উন্নয়নে সকলে মিলে কাজ করতে চাই — মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ নির্বাচনে বগুড়া-৩ আসনে সবুজ সংকেত পাওয়া এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করেনা।

বিগত আওয়ামীলীগ সরকার এলাকার মধ্যে সামাজিক ভাবে বিভিন্ন মতের বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে এবং ভাল কাজের পক্ষে অবস্থান নিবে। তারা সমাজের দর্পন। সমাজ থেকে এখনও দুনীতি মুছে যায়নি। এলাকার উন্নয়নে সকলে মিলে কাজ করতে চাই। এই দুনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার মামলা মোকদ্দমা হতে দেয়া হবেনা ইনশাঅল্লাহ।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসুচী জনগনের মাঝে তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে।

তিনি সোমবার (২০ অক্টোবর) দুপুরে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া ফার্মে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, বিএনপি নেতা মোজাহার হোসেন পিন্টু, মনছুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মিজানুর রহমান প্রমুখ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী