BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই : অর্থমন্ত্রী

এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই : অর্থমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। অর্থনীতির যে দুরবস্থা বর্তমান সরকার পূর্বের সরকার থেকে পেয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা-ভাবনা করা হবে।

রোববার (৫ এপ্রিল) এনইসি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল মাল্টি স্টেক হোল্ডা কনসালটেশন অন বাংলাদেশ গ্রাজুয়েশন রিডিন্নেস অ্যাসেসমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অস্থিরতা কাটানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সরকার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রভাব শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার।

যার কারণে বাংলাদেশের তহবিলে অনেক বিরূপ প্রভাব পড়েছে। দেশের তহবিলে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অস্থিরতা ছাড়াও অনেক ঋণ রয়েছে। ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করা বড় ধরনের সমস্যা হচ্ছে।

আগামীতে কস্ট অফ ফাইনান্সিং মাথায় রেখে আমাদের ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব কখন এলডিসি গ্রাজুয়েশনের দিকে যেতে পারবো। জনগণের কাছে নির্বাচনী ইশতিহারের মাধ্যমে আমরা যে ওয়াদা করেছি সেটা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ড বিতরণসহ আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হলে আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাব।

এ মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের দিকে কোনো সুযোগ নেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ