BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স

এমবাপ্পের ডাবলে বিশ্বকাপে ফ্রান্স

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ফ্রান্স। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলা লেস ব্লুজরা এক ম্যাচ হাতে রেখে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

শুক্রবার রাতে এমবাপ্পে তার পুরনো ঘর পিএসজি’র মাঠে নেমেছিলেন। প্রথমার্ধে দিদিয়ের দেশমের দল দারুণ খেললেও গোল করতে পারেনি। ইউক্রেন দারুণ রক্ষণ সামলে তাদের আটকে রেখেছিল। দলটির বেনফিকায় খেলা গোলরক্ষক ত্রুবিন দারুণ কিছু সেভ দিয়েছিলেন।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। যেটি আসে এমবাপ্পের পা থেকে। পরের ৩২ মিনিটে আরও তিনটি গোল দিয়েছে তারা। যার দ্বিতীয়টি আসে ম্যাচের ৭৬ মিনিটে। বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিস জালে বল পাঠিয়ে ফ্রান্সকে জয়ের পথে ও বিশ্বকাপের পথে তুলে নেন।

ম্যাচের ৮৩ মিনিটে এমবাপ্পে জয়ের ব্যবধান বড় করেন। তিনি জালে বল পাঠিয়ে ফ্রান্স ক্যারিয়ারের ৫৫তম গোলের দেখা পান। ম্যাচের ৮৮ মিনিটে ইউক্রেনের জালে গোলের হালি পূর্ণ করেন মৌসুমের শুরুতে লিভারপুলে যোগ দেওয়া স্ট্রাইকার হুগো ইকিটিকে।

ইউরোপ থেকে এখন পর্যন্ত দুটি দেশ আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে। ইংল্যান্ড সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে। শুক্রবার রাতে গ্রুপের সপ্তম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। গোল করেছেন বুকোয়াকা সাকা ও এজে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার