BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার সানজিদা তুলির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

এবার সানজিদা তুলির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ঢাকা প্রতিনিধি: ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী এস এ সাজুর কর্মী-সমর্থকেরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর মাজার রোড এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর সনি সিনেমা হল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশ নেওয়া ত্যাগী নেতাকে বাদ দিয়ে সানজিদা তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে বিএনপি এই আসন হারাতে পারে বলেও দাবি করেন তারা।

এ সময় ধানের শীষকে বিজয়ী করতে ঢাকা-১৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান বক্তারা। অবিলম্বে তুলির মনোনয়ন বাতিল না করা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের