BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার ইসরায়েলের যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

এবার ইসরায়েলের যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অভিযান চালানোর সময় দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে কখন এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ‘ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানে কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে।’

এদিকে তেহরান দাবি করেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে (রিফুয়েলিং জেট) তারা ড্রোন হামলা চালিয়েছে।

এতে করে ইসরায়েলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই হামলায় ইসরায়েল বেশ কিছু সেনা সদস্যকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইরানের ওপর থেকে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা পূর্ণ শক্তি নিয়ে চলবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়।

এর আগে ইরানে আকাশসীমায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ক্ষতিগ্রস্ত বিমানটি পরে জরুরি অবতরণে বাধ্য হয়। চলমান যুদ্ধে মার্কিন এই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানকে আঘাতের বিষয়টিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী