BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার আরো বড় বহর নিয়ে গাজা অভিমুখে যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

এবার আরো বড় বহর নিয়ে গাজা অভিমুখে যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত বছর গাজায় পৌঁছনোর চেষ্টা করা ফিলিস্তিনপন্থী কর্মীদের একটি নৌবহর আগামী মাসে আবারও অবরুদ্ধ এই ভূখণ্ডের উদ্দেশে যাত্রা করবে বলে শুক্রবার এএফপিকে জানিয়েছেন সংগঠনের এক সদস্য।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ২৯ মার্চ নির্ধারিত নতুন এই মিশনটি হবে ‘ফিলিস্তিনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত মানবিক উদ্যোগ’, যেখানে ‘১০০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার মানুষ’ অংশ নেবেন।

ব্রাজিলীয় কর্মী থিয়াগো আভিলা বলেন, ‘আমরা বার্সেলোনা, তিউনিস, ইতালি এবং আরো কয়েকটি বন্দর থেকে যাত্রা করব, যেগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি।’

সংগঠনটি জানায়, একই দিনে গাজার উদ্দেশে একটি স্থলপথের বহরও যাত্রা শুরু করবে, তবে সেটি কোথা থেকে রওনা দেবে—তা স্পষ্ট করা হয়নি।

গত অক্টোবরে এসব কর্মী সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিয়ে গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েল তাদের পথরোধ করে, আটক করে এবং পরে বহিষ্কার করে।

ইসরায়েল গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং সেখানে প্রবেশকারী সব ধরনের ত্রাণ কঠোরভাবে যাচাই করে।

কর্মীরা তাদের এই উদ্যোগকে ‘গাজায় গণহত্যা, অবরোধ, ব্যাপক অনাহার এবং বেসামরিক জীবনের ধ্বংসের বিরুদ্ধে একটি অহিংস প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ