BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে প্রয়াত দোষী সাব্যস্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বিচার বিভাগের ফাইলগুলো জনসম্মুখে প্রকাশের অনুমোদন দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে এসব ফাইল প্রকাশের বিরোধিতা করলেও তিন দিন আগে তিনি আগের অবস্থান থেকে সরে আসেন।

এরপর মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফাইলগুলো প্রকাশের প্রস্তাবটি ৪২৭-১ ভোটে পাস হয়। এরপর বিলটি সেনেটে পাঠানো হলে সেখানে দ্রুত অনুমোদন পায়। বর্তমানে এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রয়টার্স জানিয়েছে, এটি সম্ভবত বুধবারই প্রেসিডেন্টের কাছে পৌঁছাবে।

এপস্টাইনকে নিয়ে কিছু নিয়ন্ত্রিত অশ্রেণীবদ্ধ সরকারি রেকর্ড সাধারণভাবে প্রকাশযোগ্য নয়। তাই এগুলো জনসম্মুখে আনার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল। উভয় কংগ্রেস কক্ষই মার্কিন বিচার বিভাগকে ফাইলগুলো প্রকাশের নির্দেশ দিতে সম্মত হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু