BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এত চাপের মুখেও ইরান কেন নতি স্বীকার করছে না— প্রশ্ন ট্রাম্পের

এত চাপের মুখেও ইরান কেন নতি স্বীকার করছে না— প্রশ্ন ট্রাম্পের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের এত চাপের মুখেও ইরান কেন নতি স্বীকার করছে না—মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে এমন প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন উইটকফ।

সামরিক সংঘাত এড়াতে পরমাণু ইস্যুতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষা আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। দুই দফার বৈঠক ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ হয়েছে বলে দুই পক্ষের আলোচকরা আভাস দিয়েছেন।

তবে তেহরানকে চুক্তিতে বাধ্য করতে আলোচনার মধ্যেও ওয়াশিংটন ইরানে হামলা চালানোর হুমকি জারি রেখেছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মোতায়েন করা হয়েছে দুটি বিমানবাহী রণতরী, অসংখ্য যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। চুক্তির জন্য ১০-১৫ দিনের সময়ও বেঁধে দেয়া হয়েছে।

কিন্তু এত চাপের মুখেও নির্ভিক ইরান। ট্রাম্প প্রশাসনের চোখে চোখ রেখে প্রতিটি হুমকির জবাব দিয়ে যাচ্ছেন দেশটির নেতারা। এতে রীতিমতো বিস্মিত হয়েছেন ট্রাম্প। উইটকফের বক্তব্যে যা স্পষ্ট।

স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এ প্রশ্ন করেন— যুক্তরাষ্ট্র ইরানের কাছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। এরপরও কেন তেহরান এখনও নতি স্বীকার করল না।

তার কথায়, ‘আমি ‘হতাশ’ শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ তিনি জানেন যে, তার হাতে অসংখ্য বিকল্প আছে। কিন্তু তারা কেন, আমি ‘আত্মসমর্পণ’ শব্দটা ব্যবহার করতে চাই না, কেন তারা নতি স্বীকার করেনি সেটা জানতে বেশ আগ্রহী।’

মার্কিন এ বিশেষ দূত আরও বলেন, ‘কেন, এই চাপের মধ্যেও যেখানে বিপুল সামুদ্রিক ও নৌশক্তি সেখানে জড়ো হয়েছে, কেন তারা আমাদের কাছে এসে বলছে না, ‘আমরা কথা দিচ্ছি আমরা অস্ত্র চাই না, সে কারণে এটা এটা করতে আমরা প্রস্তুত’? তবে তাদেরকে সে অবস্থায় নিয়ে যাওয়াটা বেশ কঠিন।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল