BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প

‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলা যুদ্ধে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় হরমুজ প্রণালির সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর অংশ হিসেবে ওই প্রণালিকে নিরাপদ করার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো যদি হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা তেল ব্যবহার করে, তাহলে এই পথের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব হওয়া উচিত।

ট্রাম্পের মতে, এই দায়িত্ব এককভাবে যুক্তরাষ্ট্রের নয়; বরং এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার। তিনি ইঙ্গিত দেন, যে দেশগুলো তেল পায় তাদেরই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন মন্তব্য ইঙ্গিত করছে যে হরমুজ প্রণালি নিয়ে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ইরান কার্যত এই পথ বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই অঞ্চলে বিপুল সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বোঝা যাচ্ছে, জাহাজ চলাচল নিরাপদ রাখা যুক্তরাষ্ট্রের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান