BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এখনও পুলিশের জিম্মায় ম্যারাডোনার হৃৎপিণ্ড, কতদিন থাকবে?

এখনও পুলিশের জিম্মায় ম্যারাডোনার হৃৎপিণ্ড, কতদিন থাকবে?

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাঁচ বছর হয়ে গেছে পৃথিবী ছেড়ে গেছেন ডিয়েগো ম্যারাডোনা। তবে দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে সমাহিত করা হয়।

ময়নাতদন্তের জন্য তার হৃদযন্ত্রসহ যকৃৎ, কিডনির মতো আরও কিছু অঙ্গ বের করে নেওয়া হয়েছিল মৃত্যুর কারণ নির্ণয়ের অংশ হিসেবে। এর মধ্যে ম্যারাডোনার হৃৎপিণ্ড এখনও পুলিশের জিম্মায়।

দিয়ারিও এএসের প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রাদেশিক পুলিশের প্যাথলজি দপ্তরে ফরমালিনে সংরক্ষিত অবস্থায় রাখা আছে অঙ্গটি। এর ওজন ছিল ৫০৩ গ্রাম, যা স্বাভাবিক একটি হৃৎপিণ্ডের প্রায় দ্বিগুণ।

আগের বেশ কয়েকটি মাইক্রো-ইনফার্কশনের (রক্ত চলাচল ব্যাহত হওয়া মৃত কোষ) দাগও ছিল তাতে। তদন্তে অঙ্গটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হয়েছিল।

হৃৎপিণ্ডের প্রতীকী গুরুত্বের কারণেই বাড়ানো হয় নিরাপত্তা।

আর্জেন্টিনার বিচার বিভাগীয় নথিতে উল্লেখ আছে—কিছু গোষ্ঠী এটিকে স্মারক হিসেবে চুরি করার পরিকল্পনা করেছিল। তখনই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ম্যারাডোনার মরদেহের সঙ্গে হৃদযন্ত্রটি সমাহিত করা হবে না।

বর্তমান সংরক্ষণ প্রটোকল অনুযায়ী, কমপক্ষে ১০ বছর অঙ্গটি পুলিশের সুরক্ষায় রাখতে হবে। এরপর পরিবারের মতামত, আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে—হৃদযন্ত্রটি শেষ পর্যন্ত ম্যারাডোনার কবরেই রাখা হবে কি না। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার