BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এক মাস আলু না খেলে শরীরে মিলবে যে উপকার

এক মাস আলু না খেলে শরীরে মিলবে যে উপকার

বিটিসি জীবন যাপন ডেস্ক: আমাদের মধ্যে অনেকেরই ছোটবেলা থেকে আলুর প্রতি ‘সফট কর্নার’ তৈরি হয়। আলু ভর্তা থেকে আলু ভাজা হয়ে পোস্ত, সবই আমাদের ফেভারিট। আর এসব বাদ দিলে বিরিয়ানির আলুর কথা তো আলাদা করে বলতেই হয়। সেই আলু যে ‘অমৃত সমান’, তা আর বলার অপেক্ষা রাখে না।

যদিও এমন পছন্দের আলুই শরীরের বড়সড় ক্ষতি করে দিতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা। তাই বর্তমানে আলুকে ডায়েটে বুঝেশুনে জায়গা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর যারা আরো একটু মানসিকভাবে শক্ত, তাদের আলু খাওয়া একদম ছেড়ে দেওয়ারই পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে মাত্র একমাস আলু না খেলেই শরীরের হাল ফিরে যাবে। মিলবে একাধিক উপকার।

তাই সময় নষ্ট না করে ১ মাস আলু না খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।

ওজন কমবে

আপনি যদি ঝটপট ওজন কমিয়ে ফেলতে চান, তাহলে আজ থেকেই আলু খাওয়া ছেড়ে দিন।

মাত্র ১ মাস আলু না খেলেই দেখবেন মেদ ঝরে যাবে অনেকটাই। তাই যত দ্রুত সম্ভব আলুর থেকে দূরত্ব বাড়িয়ে নিন। আশা করছি, তাতেই ওয়েট লস হবে দ্রুত গতিতে।
সুগার নিয়ন্ত্রণ

ডায়াবেটিস থাকলে তো আলু খাওয়াই যাবে না। এই সবজির গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি।

তাই আলু খেলে সুগার লেভেল বেড়ে যেতে পারে।

এ ছাড়া আলু খেতে হবে সাবধানে। এই সবজি ১ মাস না খেলেই উপকার মিলবে হাতেনাতে। ডায়াবেটিস রোগীদের সুগার থাকবে নিয়ন্ত্রণে। পাশাপাশি যাদের প্রি-ডায়াবেটিস রয়েছে, তারাও সুস্থ থাকবেন। সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যাবে না।

কার্বোহাইড্রেট কমবে

অনেকেরই ডায়েটে বেশ কিছুটা পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। আর এই কার্বই শরীরের করে দিতে পারে ক্ষতি। এর জন্য ওজন বাড়তে পারে। অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার ধরনে পরিবর্তন আসতে পারে। তাই আজ থেকেই আলু খাওয়া ছেড়ে দিন। মাত্র ১ মাস না খেলেই উপকার মিলবে হাতেনাতে।

একবারে ছেড়ে দেবেন?

না, একবারে ছেড়ে দেওয়া উচিত নয়। এক মাস পর আবার অল্প পরিমাণে খেতে পারেন। দিনে ২০ থেকে ৩০ গ্রাম আলু খেলে খুব একটা ক্ষতি হবে না। তবে আলু খেতে হবে অন্য সবজির সঙ্গে। তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান