BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

একাদশ বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন: ডক্টর বাবলু সভাপতি ও ইহসানুল সাধারণ সম্পাদক নির্বাচিত

একাদশ বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন: ডক্টর বাবলু সভাপতি ও ইহসানুল সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা প্রতিনিধি: একাদশ বিসিএস ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা রবিবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফোরামের নির্বাহী কমিটি গঠন উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড.মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব মোঃ ইহসানুল হক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি আব্দুল হানিফ ডাবলু সাবেক ভাইস প্রিন্সিপাল ঢাকা মেডিকেল কলেজ নির্বাচিত হয়েছে।

দপ্তর সম্পাদক এ. এফ. এম হায়াতুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপস্থিত সদস্যরা নব-নির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। নতুন এই নেতৃত্বের অধীনে ফোরামের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান