BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন করেছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া যাবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সবচেয়ে আলোচিত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত)’ দুটি ইউনিটে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০১৬ সালে শুরু হয়। প্রস্তাবিত সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৫ থেকে বাড়িয়ে জুন ২০২৮ পর্যন্ত করার প্রস্তাব অনুমোদন হয়েছে।

গ্রিন সিটি আবাসিক এলাকায় অসমাপ্ত ভবন এবং নতুন করে অধিগ্রহণ করা জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টিও সংশোধিত প্রস্তাবে যুক্ত করা হয়েছে। রুশ ফেডারেশনের অর্থায়নে নির্মীয়মাণ এই প্রকল্পে এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ইউনিট-১-এর কমিশনিং কার্যক্রম চলমান।

সভায় বাংলাদেশ-চীন মৈত্রী এক হাজার শয্যা জেনারেল হাসপাতাল স্থাপন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৫৯ কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ মেয়াদে নীলফামারী সদর উপজেলায় বাস্তবায়নের হবে। স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে আধুনিক, প্রযুক্তিনির্ভর একটি হাসপাতাল গড়ে তুলবে।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও সেবা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা