পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই বাংলাদেশকে আমরা আবারও ফলে-ফুলে ভরে তুলব। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয়, খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করব।
পুনরুদ্ধার করে বাংলাদেশের আজকে নদীমাতৃক বাংলাদেশ যেখানে হারিয়ে গেছে, যে নদী, খাল ও জলাশয়গুলো আমরা পুনরুদ্ধার করে সেগুলোর পানি সংরক্ষণ করে আমরা সুজলা-সুফলা শস্য-শ্যামলা এই বাংলাদেশকে আবারও ফলে-ফুলে ভরে তুলব।
সোমবার (১৩ এপ্রিল) বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছেতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সালে এই খাল খননের মধ্য দিয়ে তার সেই ক্ষণজন্মা পুরুষের অল্প সময়ের ভিতরে উনি খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছিলেন এবং খাদ্য রপ্তানি করেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তারই ধারাবাহিকতায় আজকে শুধু পানিসম্পদ মন্ত্রণালয় নয়, এগ্রিকালচার মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে আজকে উনি যে মহাপরিকল্পনা নিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনা প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই খাল পুনঃখনন করছি, জলাশয় পুনঃখনন করছি, নদী পুনঃখনন করছি এবং সেগুলোর জন্য আমরা পাশাপাশি সেখানে আমাদের নির্বাচনী ইশতেহারে আছে আমরা ২৫ কোটি বৃক্ষরোপণ করব। আমরা সেই খালের পাশে মানুষের মাছ চাষ করার ব্যবস্থা করব এবং মানুষজন সেখানে তাদের হাঁস চাষ করে ডিম এবং মাংসের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, এই নদী খনন কাজে প্রায় ১ এক হাজার শ্রমিক সম্পৃক্ত হবে।তাদেও কর্মসংস্থান হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন খাল খননের কাজে ৬০ ভাগ যেন শ্রমিক, কৃষক, শিক্ষার্থীদের সংযুক্ত করা হয়। কারণ সবাইমিলে খনন করলে একদিকে যেমন সকলের আন্তরিকতা বাড়বে অন্যদিকে কর্মসংস্থান হবে।
জানা যায়, সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে ছেতনাই নদীর সাড়ে ৫ কিলোমিটার খনন করা হবে। এলজিইডি এই খনন কাজ বাস্তবায়ন করবে। খননের পরে নদীর দুই ধারে ফলজ গাছ লাগানোর কথা রয়েছে।
এসময় স্থানীয় সরকার বিভাগ পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















