BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপ-পরিচালককে বদলির আদেশ

নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের হাতে ট্রেইনার লাঞ্ছিত

পঞ্চগড় প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গত বছরের ২৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে এবং তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ কর্মকর্তা ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে জনবল না থাকায় জেলা কার্যালয়ের উপ পরিচালক,সদর ও দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসসিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান