BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

একই সঙ্গে জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বৈঠকে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিশেষ বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি পড়ে শোনান। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের